রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

আত্মরক্ষার অধিকার আছে প্যালেস্টাইনিদের : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও ব্যর্থতায় প্যালেস্টাইনিদের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গাজায় চলমান যুদ্ধের বিষয়ে রোববার (২৪শে ডিসেম্বর) রাজধানী তেহরানে এক সমাবেশে দেওয়া ভাষণে এই অভিযোগ করেছেন তিনি। ইব্রাহিম রাইসি বলেছেন, বিশ্বের সব মুসলিম দেশ ও স্বাধীন সব জনগণের প্রধান ইস্যু এখন প্যালেস্টাইন। 

আরো পড়ুন: গাঁজা সেবনকারীদের ক্ষমা করে দিলেন বাইডেন

তিনি বলেন, অব্যাহত দখলদারিত্ব কখনোই দখলদার শক্তিকে বৈধতা দেয় না। প্যালেস্টাইনি জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, প্যালেস্টাইনি জনগণের প্রতি অন্যায়ের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে অপারেশন আল-আকসা ফ্লাড চালিয়েছে হামাস। গত ৭ই অক্টোবর প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওই হামলা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বলে মন্তব্য করেন রাইসি।

তিনি বলেন, ফিলিস্তিন সংকটের সঠিক সমাধান হল ফিলিস্তিনি জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেওয়া।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই. কে. জে/  

যুদ্ধাপরাধ ইসরায়েল-ইরান আত্মরক্ষা ইব্রাহিম রাইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250